ডাক ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পিয়াইন নদী থেকে উদ্ধার হওয়া মর্টার শেলটি নিষ্ক্রিয় করেছে সিলেট সেনানিবাসের একটি বোমা ডিসপোজাল ইউনিট বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় মধ্য জাফলং ইউনিয়নের বাংলাবাজার সংলগ্ন নদীর পূর্ব পাড়ে নিরাপদ স্থানে শেলটিকে ডিসপোজাল করা হয়।
সিলেট সেনানিবাসের লেফটেন্যান্ট কর্নেল মোছাঃখায়রুন নাহারের নেতৃত্বে মর্টার শেলটি নিষ্ক্রিয় করতে কাজ করেন সেনাবাহিনীর সিনিয়র অফিসার সহ একদল সেনা সদস্য।এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) মেহেদী হাসান সুমন,বিট অফিসার এসআই পিন্টু সরকার, এসআই এনামুল হাসান সহ পুলিশের একটি চৌকস দল।
গেল ২৩ ফেব্রুয়ারি উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের বাংলাবাজার এলাকায় রাত ৯টার দিকে স্থানীয় ইয়াকুব আলী নদী পারাপারের সময় হঠাৎ লোহার একটি টুকরো লক্ষ্য করেন।তার পায়ের নিচে টুকরোটি পড়লে নদী থেকে তুলে পাড়ে নিয়ে আসেন।পানি দিয়ে ধোয়ার পর দেখা যায় এটি একটি মর্টার শেল। এ সময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা এসে শেলটি হেফাজতে নেয়।পরে পুলিশ হেফাজতে থাকা শেলটি ডিসপোজাল করা হয়।
সম্পাদক : নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল্লাহ
স্বত্ব © ২০২৫ দৈনিক জৈন্তিয়ার ডাক সম্পাদক: নাজমুল ইসলাম