ডাক ডেস্ক:পুলিশের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এবছর ১১৫জনকে বাংলাদেশ পুলিশ পদক-বিপিএম ও রাষ্ট্রপতি পুলিশ পদক-পিপিএম পদক দেওয়া হচ্ছে।বাংলাদেশ পুলিশের বিপিএম(বাংলাদেশ পুলিশ পদক)ও পিপিএম(রাষ্ট্রপতি পুলিশ পদক)প্রাপ্ত মনোনীত হলেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো.রফিকুল ইসলাম শ্রাবণ। একই পদে বাংলাদেশ পুলিশের পুলিশ পদক পিপিএম প্রাপ্ত হলেন,গোয়াইনঘাট থানার সাবেক অফিসার ইনচার্জ ও বর্তমান মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মো.কে এম নজরুল ইসলাম।
জানাযায়, আগামী ২৮ ফেব্রুয়ারি রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশের বার্ষিক প্যারেড অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদ্য পদকপ্রাপ্তদের পদক পরিয়ে দিবেন।
দেশপ্রেম ও সাহসিকতার সঙ্গে দায়িত্বপালনের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের বিপিএম(বাংলাদেশ পুলিশ পদক)ও পিপিএম(রাষ্ট্রপতি পুলিশ পদক) দেওয়া হয়।দেশের ১১৫ জনের মধ্য পুলিশের এই দুই কর্মকর্তাও দায়িত্বশীলতা ও দেশপ্রেমে পুলিশ পদক প্রাপ্ত হয়েছেন।
সম্পাদক : নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল্লাহ
স্বত্ব © ২০২৫ দৈনিক জৈন্তিয়ার ডাক সম্পাদক: নাজমুল ইসলাম