ডাক ডেস্ক: ১৯/২/২৪ ইং সোমবার দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নের বাউরভাগ হাওর এলাকার পিয়াইন নদী থেকে পরিত্যক্ত একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে।
মর্টার শেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম। তিনি বলেন,পিয়াইন নদীতে বালু উত্তোলনের সময় বারকি শ্রমিকের বালতির ধারা একটি মর্টার শেল নদী থেকে উদ্ধার হয়।পরে মর্টার শেল দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই এবং পরে বোমা বিস্ফুরণ বিশেষজ্ঞ সংশ্লিষ্টদের খবর জানাই।জননিরাপত্তা দিতে সেখানে দুপুর থেকে ডিউটিরত ছিলেন এসআই পিন্টু সরকার ও এএসআই রয়েল সহ্ পুলিশের একটি চৌকস টিম।
স্থানীয় সুত্রে জানা যায়।সোমবার দুপুরে মধ্য জাফলং ইউনিয়নে পিয়াইন নদীর বাউরভাগ হাওর নামক স্থানে সনাতন পদ্ধতিতে বালতি দিয়ে বালু তুলছিলেন কয়েকজন শ্রমিক।এ সময় হঠাৎ এক শ্রমিকের হাতে শক্ত বস্তুর মতো অনুভব হয়। পরে তিনি পানির নিচ থেকে এটি উঠিয়ে নদীর পাড়ে এনে দেখেন উদ্ধার হওয়া বস্তুটি মর্টার শেল।
পরে স্থানীয় শ্রমিকেরা গোয়াইনঘাট থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে সাধারণ জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে দেয়। উদ্ধার হওয়া মর্টার শেলটি স্বাধীনতাযুদ্ধের সময়কার বলে ধারণা করছেন স্থানীয়রা।
ঘটনার সংবাদ পেয়ে সিলেট জেলা মেট্রোপলিটন পুলিশের বোমা বিস্ফুরণ বিশেষজ্ঞ একটি টিম ঘটনাস্থলে এসে মর্টার শেলটি সনাক্ত করেন এবং এটি নিরাপদ স্থানে রাখেন।বোমা বিস্ফোরক ইউনিটের ইনচার্জ মো.আবু বকর শাওন জানান, আমরা মর্টার শেলটি সনাক্ত করেছি রাতের বেলায় এটা বিস্ফোরণ ঘটানো অনেকটা ঝুকিপূর্ণ তাই আমাদের উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশ ক্রমে আমরা এটা আগামীকাল দিনের বেলায় বিস্ফোরণ ঘটানোর সম্ভাবনা দেখছি। বিস্ফোরণের আগ পর্যন্ত এ এলাকা নিরাপদ নয়,পুলিশ এই এলাকার নিরাপত্তার লক্ষে ডিউটিরত রয়েছেন।
সম্পাদক : নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল্লাহ
স্বত্ব © ২০২৫ দৈনিক জৈন্তিয়ার ডাক সম্পাদক: নাজমুল ইসলাম