ডাক ডেস্ক: সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, ভিকটিম উদ্ধার, মাদক, খুন, ধর্ষণ, চোরাচালান, পরোয়ানাভূক্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।
পুলিশ সুত্রে জানা যায়, গোয়াইনঘাট থানাপুলিশের একাধিক আভিযানিক দল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দিক নির্দেশনায় গত শনিবার ১০/০২/২০২৪খ্রিঃ তারিখ রাতভর অভিযান পরিচালনা করে গত ১১ বছর ধরে পলাতক থাকা আসামী ১। ইকবাল আহমদ ওরফে রুবেল, পিতা-মৃত নুর উদ্দিন, সাং-জাতুগ্রাম, থানা-গোয়াইনঘাট, জেলা–সিলেট কে গ্রেফতার করা হয়। জিআর সাজায় পরোয়ানাভুক্ত আসামী ২।আবুল হোসেন, পিতা-মৃত রহিম বক্স, সাং-লুনি,থানা গোয়াইনঘাট কে একটি চৌকস অভিযানিক দল তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
সিআর মামলায় সাজা পরোয়ানা ভূক্ত আসামী ৩।রুফুল আমিন,পিতা-ফয়জুর রহমান, সাং-লেঙ্গুরা,সাধারণ পরোয়ানাভুক্ত আসামী ৪।মোঃ রিয়াজ উদ্দিন (৩৫) পিতা-হাজী সামছুল হক, সাং-লাটি, এবং ৫। মোঃ মজিবুর রহমান, পিতা-নুজুব আলী, সাং-ঘোষগ্রাম (দাতারি) সর্ব থানা- গোয়াইনঘাট,জেলা-সিলেটদ্বয়কে গ্রেফতার করে পুলিশ।
উপরোক্ত বিষয়ের সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানাপুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম শ্রাবণ জানান, গত ১১বছর আগের সাজাপ্রাপ্ত ইকবাল সহ্ জিআর ও সিআর পরোয়ানাভূক্ত ৫জনকে রাতভর অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।পরে ধৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক : নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল্লাহ
স্বত্ব © ২০২৫ দৈনিক জৈন্তিয়ার ডাক সম্পাদক: নাজমুল ইসলাম