এস.এম অলিউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় কয়েকদিন যাবত কনকনে শীতে কাহিল অসহায় দরিদ্র ভাসমান ও বাজারের নৈশপ্রহরী মানুষের মাঝে সরকারি কম্বল নিয়ে গভীর রাতে বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ছুটে গেলেন নবীনগর উপজেলার নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম। ১৫ জানুয়ারি সোমবার রাতে তিনি প্রায় ২০০ কম্বল নিজের হাতে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে বিতরন করেন। এসময় তিনি উপজেলার ইব্রাহিমপুর জিনোদপুর বাঙ্গরা বাজার ও পৌরসভার করিম শাহ মাজার সংলগ্ন জায়গাগুলোতে ভাসমান মানুষ,নৈশ প্রহরী হতদরিদ্র মানুষের মধ্যে এসব কম্বল বিতরণ করেন। তাছাড়াও বিভিন্ন অসহায় কর্মজীবী শ্রমিকদেরও হাতে কম্বল তুলে দেন।ইউএনও তানভীর ফরহাদ শামীম জানান,দেশে এখন প্রচন্ড শৈত প্রবাহ চলছে,বিশেষ করে এই তীব্র শীতে নিম্ন আয়ের মানুষ,কর্মজীবী মানুষ সহ অসহায় বয়স্কদের অবস্থা খুব নাজেহাল।সরকার এসকল মানুষকে কিছুটা উষ্ণতা দেওয়ার জন্য কম্বল বিতরণ করছেন। আমি চাই সত্যিকার ভুক্তভোগীরা যেন এই সুবিধা থেকে বঞ্চিত না হয়,তাই আমাদের বীরমুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পাশাপাশি আমি নিজেও আমার উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানদের সাথে নিয়ে মাঠে নেমেছি।এই কাজে আমরা বেশ আনন্দিত। আমরা চাই সবাই যার যার অবস্থান থেকে এসকল মানুষের পাশে যেন দাঁড়ায়। উল্লেখ্য: এর আগে বিকালে তিনি উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধাদের কাছেও কম্বল পৌঁছে দেন।
সম্পাদক : নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল্লাহ
স্বত্ব © ২০২৫ দৈনিক জৈন্তিয়ার ডাক সম্পাদক: নাজমুল ইসলাম