নিউজ ডেস্ক: জৈন্তাপুর উপজেলাবাসী সহ দেশ-বিদেশে অবস্থানরত সবাইকে ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, জৈন্তাপুর প্রবাসী গ্রুপ'র গ্রুপ উপনেতা, জৈন্তাপুর উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, জৈন্তিয়ার ডাক অনলাইন পত্রিকার প্রধান উপদেষ্টা ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের আজীবন দাতা সদস্য, বিশিষ্ট দানশীল, আমেরিকা প্রবাসী রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরু।
তিনি নতুন বছরের এ শুভলগ্নে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। সোমবার এক শুভেচ্ছা বার্তায় তিনি এ অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, নতুন বছর সবার জীবনে সকল প্রকার ব্যর্থতা ও গ্লানি মুছে দিবে এবং বয়ে আনবে অনাবিল সুখ,শান্তি ও সমৃদ্ধি। ২০২৪ সালে সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে সবার জন্য আরও অর্জন ও সাফল্যের বছর হয়ে ওঠবে।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আমরা চাই নতুন বছর সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একে অন্যের দুখ-কষ্ট ভাগাভাগি করে দেশটাকে গড়ে তুলি। আর মানুষের প্রতি হই শ্রদ্ধাশীল। তবেই আমরা নতুন বছররের স্বপ্নটাকে সত্যিই আনন্দময় করে তুলতে পারবো।অর্থ-বিত্ত, আধিপত্য কিংবা পেশীশক্তি দিয়ে নয়, ভালবাসা দিয়ে মানুষের মন জয় আমরা করতে চাই। ইংরেজি নববর্ষ ২০২৪’র শুভকামনা সকলের প্রতি।
সম্পাদক : নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল্লাহ
স্বত্ব © ২০২৫ দৈনিক জৈন্তিয়ার ডাক সম্পাদক: নাজমুল ইসলাম