ডাক ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ০১নং রুস্তমপুর ইউনিয়নের বিছানাকান্দি সীমান্তে চোরাইপথে ভারতীয় চিনি আমদানি কালে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)'র গুলিতে কাওছার আহমদ (২৬) নামে এক বাংলাদেশী যুবকে নিহত হয়েছেন।
শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় উপজেলার পর্যটন এলাকার বিছানাকান্দি সীমান্তের ১২৬৩ মেইন পিলারের ৪ শ’ গজের মধ্যে এ ঘটনা ঘটে।
নিহত কাওছার আহমদ উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের দক্ষিণ বগাইয়া গ্রামের রুসন মিয়ার ছেলে। খবর পেয়ে তার স্বজনরা ঘটনাস্থল থেকে মরদেহ নিয়ে আসেন।
বিছানাকান্দি সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার মো.আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ওই যুবক ভারতের অভ্যন্তরে চিনির চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত। চিনির চালান আনতে ভারতের অভ্যন্তরে ঢুকলে বিএসএফ’র গুলিতে নিহত হয়। তার মরদেহ স্বজনরা নিয়ে এসেছেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি।
সম্পাদক : নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল্লাহ
স্বত্ব © ২০২৫ দৈনিক জৈন্তিয়ার ডাক সম্পাদক: নাজমুল ইসলাম