ডাক ডেস্ক:সিলেটের গোয়াইনঘাট থানাপুলিশের অপরাধ দমন ও আইনশৃংখলা অভিযানে উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নের অন্তর্গত রাধানগর বাজারের পূর্বপার্শের জঙ্গল থেকে ৭ জুয়াড়ি সহ ১৩জনকে আটক করেছে গোয়াইনঘাট থানাপুলিশ।
বুধবার রাতে গোয়াইনঘাটের নবাগত ওসি র দিকনির্দেশনায় এসআই পিন্টু সরকার সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।অভিযানে জুয়ার আসর থেকে ০৭ জুয়াড়িকে আটক করা হয়। একই রাতে পৃথক অভিযানে অন্যান্য অভিযোগের প্রেক্ষিতে আরো ৬জনকে আটক করে পুলিশ।
পরে জুয়া ও অন্যান্য অপরাধে ১৩জনের বিরুদ্ধে মামলা রুজু করে তাঁদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম শ্রাবণ জানান,জুয়া মাদক,চুরি-ডাকাতি এগুলো সমাজ ও রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা নষ্ট করে,রাতের গভীরে জুয়ায় আসক্ত ৭ ও অন্যান্য অপরাধে ৬জনকে গ্রেফতার করা হয়েছে এবং সকালে ১৩জনকেই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক : নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল্লাহ
স্বত্ব © ২০২৫ দৈনিক জৈন্তিয়ার ডাক সম্পাদক: নাজমুল ইসলাম