গোয়াইনঘাট প্রতিনিধি:রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে গোয়াইনঘাটে পৃথক দু'টি প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার উপজেলার ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়নের লুনি হাওর জামে মসজিদে এ দুটি প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়।
রোটারি ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রোটারীয়ান আহমেদ রশিদ চৌধুরীর সভাপতিত্বে
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ডাইরেক্টর রোটারিয়ান পিপি মোঃজিয়াউল হক।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রজেক্ট এর উদ্যোক্তা অবিভক্ত পশ্চিম জাফলং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রোটারীয়ান এম এ রহিম।বক্তব্য রাখেন ক্লাবের পিপি রোটারিয়ান আব্দুল মুকিত,প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান আব্দুর রহমান, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান মনসুর আহমদ, মসজিদ কমিটির সভাপতি সাবুল মিয়া,অত্র এলাকার উলামায়েকরাম ও মুসল্লিয়ানরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল্লাহ
স্বত্ব © ২০২৫ দৈনিক জৈন্তিয়ার ডাক সম্পাদক: নাজমুল ইসলাম