নিউজ ডেস্ক :-সিলেটের জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম'র বদলীজনিত কারণে জৈন্তাপুর প্রেসক্লাব'র পক্ষ থেকে সম্মাননা স্মারক উপহার প্রদান করা হয়েছে।
শুক্রবার (৮ই ডিসেম্বর) সন্ধ্যা ০৭ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জৈন্তাপুর প্রেসক্লাব'র সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহজাহান কবির খানের নেতৃত্বে এই সম্মাননা স্মারক উপহার প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, জৈন্তাপুর প্রেসক্লাব'র সাবেক সভাপতি ফয়েজ আহমেদ, প্রেসক্লাব'র ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি সেলিম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নিপেশ কুমার দে, অর্থ সম্পাদক মীর শোয়েব আহমেদ, নির্বাহী সদস্য আবুল হোসেন মোঃ হানিফ, সদস্য সালমান শাহ্ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব'র সভাপতি এম.এম রুহেল,এশিয়ান টেলিভিশন'র জৈন্তাপুর প্রতিনিধি ইউসুফুর রহমান, দৈনিক ভোরের কাগজ পত্রিকার জৈন্তাপুর প্রতিনিধি সাইফুল ইসলাম বাবু,দৈনিক আলোকিত সিলেটের প্রতিনিধি মো: সাজ উদ্দিন সাজু।
সম্পাদক : নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল্লাহ
স্বত্ব © ২০২৫ দৈনিক জৈন্তিয়ার ডাক সম্পাদক: নাজমুল ইসলাম