দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ।
আজ রোববার (২৬ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করেন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
নৌকায় মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মুর্তজা এবং জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।
মনোনয়ন পাওয়ায় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন সাকিব ও মাশরাফী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে চান বলে জানিয়েছেন তারা।
মাশরাফী মুর্তজা বলেন, ‘প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ আমার উপর তিনি আস্থা রেখেছেন। গত পাঁচ বছর চেষ্টা করেছি নড়াইল-২ আসনে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে মানুষের পাশে থাকতে। আগামীতে আরও ভালো কিছু করতে পারব বলে আশা করি।’
সাকিব আল হাসান ৩টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম তুলেছিলেন। প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছেন নিজ এলাকা মাগুরা-১ আসনে।
সম্পাদক : নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল্লাহ
স্বত্ব © ২০২৫ দৈনিক জৈন্তিয়ার ডাক সম্পাদক: নাজমুল ইসলাম