যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। তবে তা কার্যকরের জন্য আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও আসেনি।এরমধ্যে গাজায় যুদ্ধে ইসরায়েলি এক ইউনিট কমান্ডার নিহত হয়েছেন।বুধবার (২২ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের এক ইউনিট কমান্ডার নিহত হয়েছেন। নিহত ওই কমান্ডার ইসরায়েলের গোলানি ব্রিগেডের একজন কমান্ডার।
ইসরায়েল জানিয়েছে, গাজায় স্থল অভিযান শুরুর পর এখন পর্যন্ত ইসরায়েলের ৭১ সেনা নিহত হয়েছেন। গত মাসের শেষদিকে গাজায় স্থল অভিযান শুরু করে ইসরায়েল।তবে ফিলিস্তিনের দাবি, ইসরায়েল তাদের দাবির চেয়ে অনেক বেশি সেনা হারিয়েছে।
এর আগে মঙ্গলবার এক বিবৃতিতে হামাসের সামরিক শাখা দাবি করেছে, তাদের যোদ্ধারা গত ৭২ ঘণ্টায় গাজায় ৬০টি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করেছে।
গাজায় ইসরায়েলের ইউনিট কমান্ডার নিহত
ইসরায়েলের চুক্তি অনুমোদনের পর যা বলছে ফিলিস্তিন
আল কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেদা জানিয়েছেন, গত তিন দিনের হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর সৈন্য পরিবহনকারী অন্তত ১০টি যানবাহন ধ্বংস করা হয়েছে।
তিনি উল্লেখ করেন, গাজা উপত্যকার বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনীর সাথে হামাসের ‘তীব্র সংঘর্ষ’ চলছে।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে তথ্য মতে অবরুদ্ধ গাজা ভূখণ্ডের ইসরায়েলি হামলায় ইতোমধ্যে ১৩ হাজার ৩০০ জন নিহত হয়েছেন। নিহতদের ভেতর শিশু এবং অপ্রাপ্তবয়স্কদের সংখ্যা পাঁচ হাজারেরও বেশি। এ ছাড়া এসব হামলায় তিন হাজারেরও বেশি নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি মানুষ।
সম্পাদক : নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল্লাহ
স্বত্ব © ২০২৫ দৈনিক জৈন্তিয়ার ডাক সম্পাদক: নাজমুল ইসলাম