নিজস্ব প্রতিবেদক:সীমান্ত প্রহরী বিজিবির নামে সীমান্তের চোরাচালান রাজ্যের লাইন ক্লিয়ার রাখতে চোরাকারবারীদের কাছ হইতে দৈনিক লক্ষ লক্ষ টাকা উত্তেলোনের পাশাপাশি মাদক অগ্নিঅস্ত্র পাচার করে আলিশান প্রাসাদ সহ্ বিলাসবহুল জীবন পার করছেন বিজিবির লাইনম্যান দুলাল।
ব্যবসায়িদের অভিযোগ রয়েছে কেউ টাকা না দিলে সীমান্তের দায়িত্বরত বিজিবিকে দিয়ে মালামাল জব্দ করায় লাইনম্যান দুলাল। এতে করে যেমন লাইনম্যান দুলালের পকেট ভারী হচ্ছে ঠিক তেমনি বিজিবির কিছু অসাধু কর্মকর্তাদের পকেটে ডুকছে সাপ্তাহিক বখরা। দীর্ঘদিন থেকে দুলালের এসকল অপরাধের সংবাদ বিভিন্ন পোর্টাল ও প্রিন্ট পত্রিকায় প্রকাশিত হলেও টনক নড়ছেনা স্থানীয় বিজিবি কিংবা উর্ধতন কর্মকর্তাদের।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে গোয়াইনঘাট উপজেলার সিঁড়িরঘাট,হাজীপুর, লামাপুঞ্জি, প্রতাপপুর বিজিবি ক্যাম্প এর সামনের রাস্তা,নকশিয়া পুঞ্জি,কাটারি রাস্তা ও জাফলং চাবাগান হয়ে পশ্চিম জাফলং ও ১১নং মধ্য জাফলং এর যৌথ পথে প্রায় ২৪টি চোরাই রাস্তায় আসছে দুলালের নিয়ন্ত্রণে ভারতীয় চোরাচালান। আর এসকল চোরাচালান থেকে সীমান্তের প্রহরী বিজিবির নামে দৈনিক লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায় করে আসছেন দুলাল।
স্থানীয় সুত্রে আরো জানা যায়, গেলো বছরে মাদক ও অগ্নি অস্ত্র ব্যবসায়ি দুলালের নেতৃত্বে চোরাচালান সক্রিয় করার লক্ষে বিজিবির উপর আক্রমণ করে দুলালের সন্ত্রাসী বাহিনী, এসময় বিজিবির এক সদস্যকে ক্যাম্প থেকে তুলে নিয়ে তার গলায় ছুরি ধরে তাকে জবাই করার চেষ্টা করেন দুলাল ও তার সন্ত্রাসী বাহিনী।পরে বিজিবি সদস্যকে উদ্ধার করতে অন্যান্য সদস্যরাও গুলি চালায়, এঘটনায় একজন ব্যবসায়ি আহত হওয়ার সংবাদ পাওয়া যায়।সেই ঘটনার পর থেকে স্থানীয় কোন সংবাদকর্মী তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে চায় না এবং বিজিবি দুলালের নাম শুনলেই অনায়সে চোরাচালান সক্রিয় করে দিতে বাধ্য থাকেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী জানান, দুলাল বাহিনীর অত্যাচারে তারা অতিষ্ঠ হয়ে উঠেছেন। এ বাহিনীতে রয়েছে সন্ত্রাসী ক্যাডার। এসব ক্যাডার সবসময় হাতুড়ি, চাকু, হকিস্টিক ও রড নিয়ে সর্বদা চলাফেরা করে। তাদের নিয়ন্ত্রণে ভারত থেকে আসা মাদক অগ্নিঅস্ত্র,কসমেটিকস,কিট,চিনি,মোটরসাইকেল, শাড়ি-লুঙ্গী, চা পাতা ইত্যাদি চোরাই পথে আমদানি করেন দুলাল সহ্ শত শত চোরাকারবারী, এসময় অন্যান্য ব্যবসায়িরা বিজিবির নামে দুলালকে দিতে হয় লক্ষ লক্ষ টাকা চাঁদা।
এ ব্যাপারে জানতে মাদক ও অগ্নিঅস্ত্র ব্যবসায়ী বিজিবির লাইনম্যান দুলালের সাথে যোগাযোগ করা হলে তিনি চোরাচালানের কথা শিকার করে জানান- আমি একা এই ব্যবসায় জড়িত না এবং বিজিবিকে অগ্রীম ৪/৫লাখ টাকা দিয়ে চোরাচালানের সুযোগসুবিধা ভোগ করছি, তাছাড়াও আরো অনেকেই ব্যবসা করছেন পারলে তাদের খুঁজে বের করুন।
এ বিষয়ে প্রতাপপুর বিজিবি ক্যাম্পের দায়ীত্বে থাকা নায়েক সুবেদারের সাথে যোগাযোগ করার চেষ্টা করিলে তিনি বিজিবির কথিত লাইনম্যান দুলালের ব্যাপারে বক্তব্য দিতে রাজি হননি বিধায় তাহার বক্তব্য প্রকাশ করা সম্ভব হয় নি।
সম্পাদক : নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল্লাহ
স্বত্ব © ২০২৫ দৈনিক জৈন্তিয়ার ডাক সম্পাদক: নাজমুল ইসলাম