জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুরে ৫২তম জাতীয় সমবায় দিবস ২০২৩ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। "সমবায়ে গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ " এই প্রতিপাদ্যকে সামনে জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয় এর আয়োজনে অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভা।
গত (০৪ নভেম্বর) বেলা ১১ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলামের সভাপতিত্বে ও পাপলু দের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জৈন্তাপুর উপজেলা পরিষদ'র চেয়ারম্যান কামাল আহমদ। আলোচনা সভায় স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ শরীফ উদ্দিন।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জৈন্তাপুর উপজেলা পরিষদ'র ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন এম এ,সমবায় কর্মকর্তা মো জহিরুল ইসলাম, শিল্পি আচার্য।
এসময় আরোও বক্তব্য রাখেন, বিভিন্ন সমবায় সংগঠনের পক্ষ থেকে মো আব্দুল জলিল, বাদল দত্ত,লাবন্য সরকার,মিজানুর রহমান খোকন,জমির আহমেদ ও অনিতা পাল।
এর আগে জাতীয় সমবায় দিবস ২০২৩ উপলক্ষে জৈন্তাপুর উপজেলা পরিষদ'র সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিলনায়তনে এসে শেষ হয়। অনুষ্ঠানে উপজেলার ৩০ টির অধিক সমবায় সংগঠনের সদস্যবৃন্দ র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
সম্পাদক : নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল্লাহ
স্বত্ব © ২০২৫ দৈনিক জৈন্তিয়ার ডাক সম্পাদক: নাজমুল ইসলাম