জৈন্তাপুর উপজেলা সংবাদদাতা:
সিলেটের জৈন্তাপুর উপজেলায় মেধা অন্বেষণ পরীক্ষার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জৈন্তাপুর উপজেলার কৃতিসন্তান আমেরিকা প্রবাসী, জৈন্তাপুর প্রবাসী গ্রুপ'র গ্রুপ উপনেতা, জৈন্তিয়ার ডাক অনলাইন পত্রিকার প্রধান উপদেষ্টা ও আগামী আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরু'র অর্থায়নে সার্বিক সহযোগিতায় ও সারী ইলেভেন ব্রাদার্স জুনিয়র কতৃক আয়োজিত এক সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
মঙ্গলবার (৩১শে অক্টোবর) সকাল সাড়ে এগারো ঘটিকায় অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানটি সারিঘাট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সারিঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলমের সভাপতিত্বে ও খায়রুল ইসলাম মাহবুবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি সারী ইলেভেন কর্তৃপক্ষকে এই মহতি আয়োজনের জন্য ধন্যবাদ জানান।
তিনি বক্তব্যে আরো বলেন, জৈন্তাপুরের শিক্ষা বিস্তারে ও আর্ত মানবতার সেবায় প্রবাসী নেতা রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরুর প্রশংসা করেন। তিনি রোটারিয়ান খসরুর মানবিক কল্যানে নিজেকে নিয়োজিত রাখায় জৈন্তাপুর উপজেলাবাসীর পক্ষ থেকে তার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম, ইমরান আহমেদ সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক শাহেদ আহমেদ, ৫ নং আলিরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন,বিদ্যালয় গভর্নিং বডির সদস্য আব্দুল জব্বার, উপজেলা কৃষকলীগের আহবায়ক আ মান্নান, সাংবাদিক সোহেল আহমেদ , মো মুহিবুর রহমান।
এ ছাড়াও সারী ইলেভেনের পক্ষ থেকে আল আমিন,ফাহিম আনাম আদিল,মুমিন আহমেদ নাদেল,সাদিক আহমদ, সাব্বির আহমেদ,মসিন আহমেদ,ফারহান নাবিল,সবুজ আহমদ, শাকির আহমদ সহ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।
পরপর্তী সময়ে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক, সনদপত্র ও বৃত্তির প্রাইজমানি তুলে দেয়া হয়।
সম্পাদক : নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল্লাহ
স্বত্ব © ২০২৫ দৈনিক জৈন্তিয়ার ডাক সম্পাদক: নাজমুল ইসলাম