মোঃ আব্দুল্লাহ, স্টাফ রিপোর্টার (সিলেট):
প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ'র অন্তর্ভুক্ত সিলেটের জৈন্তাপুর উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ (০৩ সেপ্টেম্বর) রবিবার সন্ধ্যা ৮ ঘটিকায় হরিপুর বাজার নিউ ড্রাইভার রেষ্টুরেন্টে প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ'র অন্তর্ভুক্ত জৈন্তাপুর উপজেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি তরিকুল ইসলাম'র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এম সাহিদ আলী'র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ফারুক আহমেদ,বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আশিক উদ্দীন।
এসময় আরও বক্তব্য রাখেন, জৈন্তাপুর উপজেলা শাখার নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এম. গৌছ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, প্রচার সম্পাদক মোরাদ হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল্লাহ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আকবর হোসেন, শুভাকাঙ্ক্ষী সদস্য মাস্টার ফখরুল আলম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা শাখার নবগঠিত কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান, সমাজসেবা বিষয়ক সম্পাদক কাশিম আলী,ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক সেলিম আহমেদ, অর্থ সম্পাদক বিলাল উদ্দিন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রাসেল আহমেদ, সম্মানিত সদস্য হেলাল উদ্দিন, আসাদ উদ্দিন, খলিলুর রহমান,সাজু আহমেদ, শুভাকাঙ্ক্ষী সদস্য কবির আহমেদ, আব্দুর রহিম প্রমুখ।
সভার শুরুতে, জৈন্তাপুর উপজেলা শাখার নবগঠিত কমিটির সকলের পরিচিতি ও মতবিনিময় করে সভার কাজ শুরু করেন । এর পরবর্তীতে উপজেলা শাখার ৬টি ইউনিয়ন কমিটি গঠনের জন্য উপজেলা শাখার নেতৃবৃন্দ কে সমন্বয় কমিটি করে ৬টি ইউনিয়ন কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়। এই ৬টি ইউনিয়ন'র কমিটি আগামী (২০ সেপ্টেম্বর) এর মধ্যে গঠন করার নির্দেশ প্রদান করা হয়। এবং সভার শেষে নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক এম শাহীদ আলী'র পিতার মৃত্যুতে শোক প্রকাশ করে উনার রুহের মাগফেরাত কামনায় হরিপুর বাজার স্ট্যান্ড মসজিদ'র ইমাম হাফিজ নাসির উদ্দীন'র মোনাজাত'র মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক : নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল্লাহ
স্বত্ব © ২০২৫ দৈনিক জৈন্তিয়ার ডাক সম্পাদক: নাজমুল ইসলাম