নিউজ ডেস্ক:-
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জৈন্তাপুর উপজেলাবাসী ও
৫নং ফতেপুর (হরিপুর) ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ৫নং ফতেপুর ইউনিয়ন পরিষদ'র চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ'র সভাপতি আলহাজ্ব রফিক আহমেদ।
তিনি বলেছেন, ঈদুল আযহা ত্যাগ, ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং ভালোবাসার দীক্ষা দেয়।
ঈদ উপলক্ষে বিশ্বের সব প্রান্তে অবস্থানরত মুসলমানদের প্রতি অভিনন্দনও জানান তিনি। বলেন, মহান ত্যাগের মহিমায় ভাস্বর এই দিনে বিশ্ব মুসলিম উম্মাহর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সমৃদ্ধি কামনা করছি।
সোমবার (২৬ জুন) জৈন্তিয়ার ডাক গণমাধ্যমে পাঠানো এক বাণীতে ঈদ শুভেচ্ছা জানান চেয়ারম্যান রফিক আহমেদ ।
বাণীতে তিনি বলেন, প্রতীকী পশু কোরবানির সাথে অন্তরের পশুত্বকেও কোরবানি দিতে শিক্ষা দেয় পবিত্র ঈদুল আযহা।
ঈদুল আযহা আমাদের মাঝে প্রতিবছর ফিরে আসে ত্যাগ, ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি ভালোবাসার দীক্ষা দিতে। ঈদুল আযহার ত্যাগের মহান আদর্শ ও শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করতে সবার প্রতি উদাত্ত আহবান জানাই। কল্যাণময় সমাজ গঠনে পরম সহিষ্ণুতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থানসহ মানবাধিকার সমুন্নত রাখাতে ঈদুল আযহা অনুপ্রেরণা হয়ে আছে।
হযরত ইব্রাহিমের (আ.) মহান ত্যাগ ও ইসলামের শাশ্বত শিক্ষায় সব ভেদাভেদ ভুলে মানুষের কল্যাণে ৫নং ফতেপুর ইউনিয়নকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ৫নং ফতেপুর ইউনিয়ন পরিষদ'র চেয়ারম্যান আলহাজ্ব রফিক আহমেদ ।
সম্পাদক : নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল্লাহ
স্বত্ব © ২০২৫ দৈনিক জৈন্তিয়ার ডাক সম্পাদক: নাজমুল ইসলাম