মোঃ আব্দুল্লাহ,স্টাফ রিপোর্টার (সিলেট):-
সিলেটের জৈন্তাপুরের হরিপুর বাজার ব্যবসায়ী কমিটির আয়োজনে দারুল উলুম হরিপুর বাজার মাদ্রাসা'র দীর্ঘদিনের সুনামধন্য শায়খুল হাদিস ও প্রধান মুফতী আনহারুল উলুম বালিপাড়া মাদ্রাসা'র মুহতামিম ও বালিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের দীর্ঘ ৪৮ বছরের ইমাম ও খতিব আল্লামা মুফতি ইউসুফ শ্যামপুরী রাহমাতুল্লাহি আলাইহির জীবন ও কর্ম শীর্ষক আলোচনা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জুন) বিকাল ৩ ঘটিকায় হরিপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে দারুল উলুম হরিপুর বাজার মাদ্রাসা'র শিক্ষক মাওলানা জয়নাল আবেদীন'র সঞ্চালনায় ও অত্র মাদ্রাসার মুহতামিম শায়েখ হিলাল আহমদ'র সভাপতিত্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় মুফতি ইউসুফ শ্যামপুরী'র জীবন ও কর্ম শীর্ষক আলোচনা করেন, শেখবাড়ি বড়ুনা মাদ্রাসা'র মুহতামিম ও শায়খুল হাদীস মুফতি রশীদুর রহমান ফারুক (পীরসাহেব বড়ুনা), কাজির বাজার মাদ্রাসা'র শায়খুল হাদীস মাওলানা আহমদ আলী (চিল্লাহ), হরিপুর বাজার মাদ্রাসা'র শায়খুল হাদীস মাওলানা আব্দুল কাদির(বাগেরখালী), মুফতি আব্দুস সালাম (জৈন্তাপুরী),শায়েখ ইসমাইল আলী প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, ৫নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক আহমেদ, হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন, উপজেলা যুবলীগ'র আহ্বায়ক আনোয়ার হোসেন, ইউনিয়ন যুবলীগ'র সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল খালিক মহালদার, হরিপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো: আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক সুয়েব আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুতলিব, সহ-সভাপতি নোমান আহমেদ, যুগ্ন-সাধারন সম্পাদক মিছবাউজ্জামান, অর্থ-সম্পাদক আব্দুল লতিফ, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা এমাদ উদ্দিন, দপ্তর সম্পাদক আবুল হাসনাত, প্রচার সম্পাদক হাফিজ ইয়াহিয়া, সদস্য মো: জাকারিয়া, সিরাজ উদ্দিন কালা প্রমুখ।
এসময় আলোচনায় বক্তারা বলেন,মুফতি ইউসুফ শ্যামপুরী রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন একজন গভীর ইলমী যোগ্যতাসম্পন্ন আলেমে দ্বীন। ইসলামী শিক্ষা সম্প্রসারে তার ভূমিকা চিরস্মরণীয়। প্রকৃতপক্ষে তিনি নবীদের যোগ্য উত্তরসূরি আলেম হতে পেরেছিলেন। তাঁর ইন্তেকালে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণীয় নয়।
আলোচনা শেষে মুফতি ইউসুফ শ্যামপুরী রাহমাতুল্লাহি আলাইহির মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন, মুফতি রশীদুর রহমান ফারুক (পীরসাহেব বড়ুনা)।
সম্পাদক : নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল্লাহ
স্বত্ব © ২০২৫ দৈনিক জৈন্তিয়ার ডাক সম্পাদক: নাজমুল ইসলাম