নিউজ ডেস্ক:-
সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরে ইসলামী ছাত্র আন্দোলন জৈন্তাপুর উপজেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
গত (১৮ই এপ্রিল) মঙ্গলবার হরিপুর বাজারে নিউ ড্রাইভার রেষ্টুরেন্টে ইসলামী ছাত্র আন্দোলন উপজেলা শাখার সহ-সভাপতি সাইফুল আলম'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নোমান শিকদার'র পরিচালনায় উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সাবেক সূরা সদস্য জাগো জৈন্তা ঐক্য পরিষদ'র আহ্বায়ক মাওলানা আব্দুল মালিক, ইসলামী ছাত্র আন্দোলন উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা হারুনুর রশিদ,জাগো জৈন্তা ঐক্য পরিষদ'র সদস্য সচিব সাংবাদিক মো: আব্দুল্লাহ,ইসলামী শ্রমিক আন্দোলন উপজেলা শাখার সভাপতি ও জাগো জৈন্তা ঐক্য পরিষদ'র সিনিয়র সদস্য মো: জুবায়ের আহমেদ দেলোয়ার প্রমুখ।
এসময় আরোও উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দলোন ৫নং ফতেপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা কবির আহমেদ, মাওলানা হাফিজ উল্লাহ,মুছা মিয়া,ইশতিয়াক ফাহিম, আবু জর ইসলাম, মারুফ আহমেদ, নুরুল ইসলাম প্রমুখ।
দোয়াও ইফতার, আলোচনা মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে।
সম্পাদক : নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল্লাহ
স্বত্ব © ২০২৫ দৈনিক জৈন্তিয়ার ডাক সম্পাদক: নাজমুল ইসলাম