জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:-
সিলেটের জৈন্তাপুরে ১৪২৯ বাংলা বসন্ত বরণ উৎসব উপলক্ষে উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৮ ফেব্রুয়ারি) শনিবার বিকেল ২ঘটিকায় উপজেলা কমপ্লেক্সের বটতলায় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রিপা মনি দেবী'র পরিচালনায় ও নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম'র সভাপতিত্বে এই সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা মেলা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ'র চেয়ারম্যান কামাল আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক মোড়ল, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ'র চেয়ারম্যান ফখরুল ইসলাম।
এসময় আরোও উপস্থিত ছিলেন- জৈন্তাপুর আবাসিক প্রকৌশলী সজল চাকলাদার, জৈন্তাপুর প্রেসক্লাব'র সভাপতি নূরুল ইসলাম, হাবিবনগর চা-বাগানের ব্যবস্থাপক হুমায়ুন আহমদ, জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজ'র অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল, উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) মো: আজিজুল হক খোকন, সাইট্রাস গবেষনা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা জুটন চন্দ্র সরকার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জুলহাস মিয়া, পুবালী ব্যাংক কর্মকর্তা মামুন আহমদ।
অনুষ্ঠানে উপজেলা শিল্পকলা একাডেমির সংস্কৃতি কর্মী রেজাউল ইসলাম রাজা ও মো: এনামুল ইসলামের নেতৃত্বে শিল্পকলার স্থানীয় শিল্পী এবং খাসিয়া শিল্পদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সম্পাদক : নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল্লাহ
স্বত্ব © ২০২৫ দৈনিক জৈন্তিয়ার ডাক সম্পাদক: নাজমুল ইসলাম