নিউজ ডেস্কঃ সিলেট জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (ডিসি গোল্ড কাপ) ২০২৩ এ ফেঞ্চুগঞ্জ উপজেলা ফুটবল টিমকে ৩-০ গোলে হারিয়ে জৈন্তাপুর উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল টিম বিজয়ী হয়ে ২য় রাউন্ডে উত্তীর্ণ হওয়ায় , উষ্ণ অভিনন্দন জানিয়েছেন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের গ্রুপ উপনেতা কমিউনিটি নেতা জৈন্তিয়ার ডাক অনলাইন পত্রিকার প্রধান উপদেষ্টা আমেরিকা প্রবাসী রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরু।
জৈন্তিয়ার ডাক'র এক অভিনন্দন বার্তায় আব্দুল গফফার চৌধুরী খসরু বলেন, এ গৌরব জৈন্তাপুর উপজেলার প্রতিটি মানুষের, উপজেলা ক্রীড়া সংস্থা ও ফুটবল টিমকে অভিনন্দন ও শুভেচ্ছা। এবং আমরা আশাবাদী যে আমাদের জৈন্তাপুর উপজেলা ফুটবল টিম চূড়ান্ত ফাইনাল খেলার গৌরব অর্জন করে ডিসি গোল্ড কাপ এর ট্রফি ছিনিয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ।
সম্পাদক : নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল্লাহ
স্বত্ব © ২০২৫ দৈনিক জৈন্তিয়ার ডাক সম্পাদক: নাজমুল ইসলাম