নিউজ ডেস্ক:
সিলেটের জৈন্তাপুর উপজেলাসহ সর্বস্থরের জনসাধারনসহ সকল গণমাধ্যমকর্মী,শিক্ষক,সমাজকর্মী, দেশ ও প্রবাসে বসবাসরত সকল পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পরিচিত জন-শুভাকাঙ্খী সহ সকল কে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবী শিক্ষানুরাগী দানশীল জৈন্তিয়ার ডাক অনলাইন পত্রিকার প্রধান উপদেষ্টা ও জৈন্তাপুর প্রবাসী গ্রুপ'র গ্রুপ উপনেতা আমেরিকান প্রবাসী রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরু ।
তিনি জৈন্তিয়ার ডাক অনলাইন পত্রিকায় এক শুভেচ্ছা বার্তায় বলেন, পহেলা জানুয়ারি প্রতি বছর নতুন বার্তা নিয়ে আমাদের দ্বারে উপস্থিত হয় অন্ধকার দূর করবে মুক্তির আলোকবর্তিকায়, মানুষ সেই প্রত্যাশায় নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো।।
আগামী বছর জাতির জনকের সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর দুর্বার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। দেশে ও বিদেশে বাংলাদেশ এর উজ্জ্বল ভাবমূর্তি উত্তরোত্তর বৃদ্ধি পাবে।
পদ্মা সেতু উদ্ধােধন, ১০০ টি সেতু, স্বপ্নের মেট্রোরেল প্রকল্পের উদ্ভোধনে খুশির আমেজ লেগে থাকুক গোটা বাংলাদেশে সেই সাথে নববর্ষে নতুন দিনে। পুরনো বছরের ব্যর্থতা, গ্লানি, হতাশাকে ঝেড়ে ফেলে নবউদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় নববর্ষ। পাশাপাশি অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সুন্দর ভবিষ্যত বিনির্মাণে তৎপর হতে পারলে নতুন বছরটি হয়ে উঠতে পারে সাফল্যময়।
নতুন বছরে সবার ভালো কাটুক।সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি।
শুভ ইংরেজি নববর্ষ ২০২৩ ইং।
সম্পাদক : নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল্লাহ
স্বত্ব © ২০২৫ দৈনিক জৈন্তিয়ার ডাক সম্পাদক: নাজমুল ইসলাম