মোঃ আব্দুল্লাহ,জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর উপজেলার পশ্চিম গৌরিশঙ্কর একতা যুব স্পোর্টিং ক্লাবের আয়োজনে ও জৈন্তাপুর প্রবাসী গ্রুপ'র গ্রুপ উপনেতা জৈন্তিয়ার ডাক অনলাইন পত্রিকার প্রধান সম্পাদক আমেরিকা প্রবাসী রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরু'র স্পন্সরে বিজয়ের মাস উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান আজ (২৯ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুর ২ঘটিকায় রাজবাড়ী মাঠের পশ্চিম দিকে পশ্চিম গৌরিশঙ্কর একতা যুব স্পোর্টিং ক্লাব'র সভাপতি জুয়েল আহমেদ বাবু'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন'র পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা ক্রীড়া সংস্থা'র সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগ'র সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ নেতা শাহীন আহমেদ, জৈন্তাপুর মডেল থানার এসআই মুহিবুর রহমান, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তফা হাসান আশকারি, ও অফিস সদস্য আজহারুল কবির প্রমুখ।
এসময় আরোও উপস্থিত ছিলেন, সিলেটের দিনরাত পত্রিকার জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি সোহেল আহমেদ, শ্রমিক নেতা সাইফুল ইসলাম, সোহেল আহমেদ, ইয়াহিয়া আহমেদ,জুবের আহমেদসহ পশ্চিম গৌরিশঙ্কর একতা যুব স্পোর্টিং ক্লাব'র সকল নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানের শুরুতে, একটি ফুটবল ম্যাচ ও চিকন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন খেলাধুলা ও নিত্য অনুষ্ঠান'র মধ্য দিয়ে পুরুষ্কার বিতরণী অনুষ্টান'র মাধ্যমে অনুষ্ঠান'র সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক : নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল্লাহ
স্বত্ব © ২০২৫ দৈনিক জৈন্তিয়ার ডাক সম্পাদক: নাজমুল ইসলাম