মোছা:নিছপা আক্তার,হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
বাহুবলে গভীর রাতে বাসার গ্রীল কেটে গরু চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গতি শনিবার রাতে উপজেলার বাহুবল গ্রামের রাসেল স্টেডিয়ামের পাশে মোঃ ইউছুফ মিয়ার বাসায়। চোরেরা গোয়ালঘরে থাকা একটি গাভী নিয়ে যায়।
জানা যায়, গতি শনিবার রাত ১১টার দিকে ও-ই গ্রামের মৃত ছমির উদ্দিনের পুত্র পশু চিকিৎসক মোঃ ইউছুফ মিয়া সহ পরিবারের লোকজন ঘুমিয়ে যান। ও-ই রাতের যেকোন সময় দুর্বৃত্ত চোরেরা বাসার গেইটের গ্রীলে কেটে চুরেরা গরু চুরি করে নিয়ে যায়।
মোঃ ইউছুফ মিয়া জানান, চুরি হওয়া গরুটি বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা হবে। এ ব্যপারে বাহুবল মডেল থানায় একটি অভিযোগ করা হয়েছে।
সম্পাদক : নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল্লাহ
স্বত্ব © ২০২৫ দৈনিক জৈন্তিয়ার ডাক সম্পাদক: নাজমুল ইসলাম